এশিয়ান গেমসেও দুটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাহিবজাদা ফারহান। তবে তাঁর নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক হলো আজ। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে ১০ চার ও ৪ ছক্কায় ৫৩ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংসে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাহিবজাদা।
তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তান জয় পেয়েছে ৪ উইকেটে। টস জিতে ব্যাট করতে নেমে তাদের সামনে ১৮২ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। ওই রান ৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকেরা।

Leave a Reply