Author: Nadim

  • বিদেশি খেলোয়াড় ছাড়াই ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

    বিদেশি খেলোয়াড় ছাড়াই ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

    দেশের প্রধান তিনটি খেলার কথা বললে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি হকির নামও আসে। তবে ক্রিকেট ও ফুটবলের সঙ্গে হকির বড় পার্থক্য হলো অন্য দুটি খেলায় নিয়মিত ঘরোয়া লিগ হলেও হকিতে লিগ আয়োজনের ধারাবাহিকতা নেই।

    সর্বশেষ ২০২৩ সালে মাঠে গড়িয়েছিল প্রিমিয়ার হকি লিগ। একই বছর অনুষ্ঠিত হয় সর্বশেষ প্রথম বিভাগ হকি লিগও। এরপর তিন বছর বিরতি দিয়ে অবশেষে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে চলতি মৌসুমের প্রথম বিভাগ হকি লিগ।

  • নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা

    নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা

    এশিয়ান গেমসেও দুটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাহিবজাদা ফারহান। তবে তাঁর নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক হলো আজ। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে  ১০ চার ও ৪ ছক্কায় ৫৩ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংসে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাহিবজাদা।

    তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তান জয় পেয়েছে ৪ উইকেটে। টস জিতে ব্যাট করতে নেমে তাদের সামনে ১৮২ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। ওই রান ৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকেরা।

  • ৩৩ ছক্কা ও ৫০১ রানের ম্যাচে হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের ভারত–জয়

    ৩৩ ছক্কা ও ৫০১ রানের ম্যাচে হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের ভারত–জয়

    ২৫০ রানের লক্ষ্য। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৪০/৪। যার অর্থ রাঁচিতে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনতে শেষ দুই ওভারে ১০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। ১০ রানের আরেকটি হিসাবও ছিল, সেঞ্চুরি থেকে যে ওই দূরত্বেই ছিলেন শাই হোপ।